বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ঝিঙে দিয়ে এই মুখরোচক খাবার।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

 

৩টি ঝিঙে

 

১/২ চামচ জিরে

 

১ চামচ মৌরি

 

১ চামচ গোটা ধনে

 

২টি শুকনো লঙ্কা

 

১/২ কাপ চিনেবাদাম

 

১/৪ চা চামচ হলুদ

 

১/২ চা চামচ চাট মশলা

 

১ চা চামচ লেবুর রস

 

৩-৪ টেবিল চামচ তেল

 

প্রণালী:

 

ঝিঙে খোসা ছাড়িয়ে দেড় আঙুল মাপে টুকরো করে কেটে নিতে হবে। তার পরে চামচ বা ছুরি দিয়ে ভিতরের শাঁস বের করে নিতে হবে। সেই শাঁস ছুরি দিয়ে মিহি করে কুচিয়ে নিতে হবে। জিরে, মৌরি, গোটা ধনে এবং শুকনো লঙ্কা এবং চিনেবাদাম একটি শুকনো তাওয়ায় মাঝারি আঁচে নেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিন। এ বার তাতে নুন, হলুদ, সামান্য চাট মশলা, লেবুর রস এবং সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে।

 

এ বার কড়াইতে তেল দিয়ে কুচোনো শাঁস দিয়ে ভাজুন। জল বেরিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে তার সঙ্গে বাদামের মশলাটি মিশিয়ে তৈরি করুন পুর। ওই পুর ভরতে হবে শাঁস বার করে নেওয়া ঝিঙের ভিতরে।

 

তার পরে কড়াইয়ে তেল দিয়ে চড়া আঁচে পুর ভরা ঝিঙে ভাজুন। ঝিঙের গায়ে বাদামি রং ধরলে তুলে নিন।

 

এর সঙ্গে পছন্দ মতো টম্যাটো-আদা-জিরের গ্রেভি বা যে কোনও পছন্দসই গ্রেভি বানিয়ে খেতে পারেন। বা শুকনো ভাতের সঙ্গেও খেতে পারেন।

আরো পড়ুন: Saheb-Sushmita: প্রেমে পড়েছেন সাহেব ও সুস্মিতা?

Image source-Google

By Torsha