খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন ওটস আমন্ড কুকিজ় বানিয়ে। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ
১ কাপ ওট্স
১ কাপ আমন্ড বাটার
১ কাপ গুঁড়ো ওট্স বা রাগি
২ চা চামচ বেকিং সোডা
১ চামচ নুন
আধ কাপ কুচনো কাঠবাদাম
আধ কাপ কিশমিশ
প্রণালী
অভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি হিট করে নিন। এ বার একটি বড় পাত্রে আমন্ড বাটার ও মধু ভাল করে মিশিয়ে নিন। অন্য পাত্রে ওট্স, রাগির আটা বা গুঁড়ো ওট্স, বেকিং সোডা ও নুন মেশান। খুব ভাল করে মিশিয়ে নিয়ে মাখন ও মধু মিশিয়ে দিন। তাতে কাঠবাদামের কুচি, কিশমিশ মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে মণ্ড বানিয়ে নিন। বেকিং শিটে এক চামচ করে ব্যাটার ঢেলে ১০-১২ মিনিট মতো বেক করে নিন। নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন লেবু-ধনেপাতার ন্যুডল
Image source-Google