বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন লুচির পাকোড়া। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ—

১/২ চা চামচ এলাচ গুঁড়ো

১/২ চা চামচ ধনে গুঁড়ো

১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১ টা পেঁয়াজ মিহি করে কুঁচনো

১০-১২টা লুচি

১/২ কাপ বেসন

১ কাপ তেল

পরিমাণ মতো নুন

প্রণালী—

লুচিগুলোকে ছোট ছোট টুকরো করে একটি পাত্রে রাখুন। আরও একটি পাত্রে বেসন, হলুদ, নুন, ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এর পরে ওতে পেঁয়াজ দিয়ে জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এ বার লুচির টুকরো গুলো ওই মিশ্রণে পাকিয়ে পকোড়ার মতো তেলে ভেজে তুলুন। শস, ঝাল চাটনি বা মেয়োনিজ় সহযোগে পরিবেশন করুন।

আরো পড়ুন: Humayun Kabir: বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে, ঘোষণা হুমায়ূনের

Image source-Google

By Torsha