শীতকাল মানেই পিঠে পুলি এবং মিষ্টির মরশুম। শীত এলেই শুরু হয়ে যায় সকলের বাড়িতে নানারকম সুস্বাদু পিঠে ও মিষ্টি বানানোর ধুম। এবার তাই বাড়িতে বানিয়ে নিন এক নতুন ধরনের লাড্ডুর রেসিপি (Recipe)। বাড়িতে বানিয়ে নিন লুচির হালুয়া। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।
উপকরণ—
১/২ চা চামচ এলাচ গুঁড়ো
৭-৮টি লুচি
১/২ কাপ ড্রাইফ্রুটস
৩ চা চামচ চিনি
২ চা চামচ ঘি
১ কাপ দুধ
প্রণালী—
খুব ছোট ছোট টুকরোয় লুচিগুলোকে কেটে এক পাশে রেখে দিন। এ বার একটি প্যানে ঘি গরম করে তার মধ্যে লুচির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে ভাল ভাবে ভেজে নিন। ৫-৬ মিনিট পরে চিনি এবং দুধ দিয়ে প্রায় ছ’ মিনিট রান্না করার পরে ড্রাইফ্রুটস ছড়িয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন।
আরো পড়ুন: Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন লুচির পাকোড়া
Image source-Google