খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন সব্জি দিয়ে চিকেন। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন। ১ টি ছোট ক্যাপসিকাম কুচোনো, একটি গাজর কুচনো,

বিন্‌স কুচি আধ কাপ, টম্যাটো কুচি ২টি, পেঁয়াজ কুচি ২ টি, রসুন কুচি ৪ কোয়া,

গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ভিনিগার ১ চামচ, মাখন ৪ চামচ বা সাদা তেল।

প্রণালী

চিকেন ভাল করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখে দিন। এর পর প্রেশার কুকারে চিকেন সিদ্ধ করে নিন। কড়াইতে মাখন গরম করুন। তাতে চিকেন, ক্যাপসিকাম, গাজর, টম্যাটো, বিন্‌স, পেঁয়াজ, রসুন, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে অল্প আঁচে মিনিট দশেক নাড়াচাড়া করুন। এ বার গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সব্জি দিয়ে পনির

ছবি: ফ্রিপিক

By Torsha