খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন সব্জি দিয়ে পনির। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ
ছোট ছোট টুকরো করে নেওয়া পনির, পটল ৪টি, ঝিঙে ১টি, ছোট পেঁপে টুকরো করে কেটে নেওয়া,
টম্যাটো ২টি, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা ৪ চামচ, গোটা জিরে আধ চামচ, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ ১ চামচ করে, ভাজা মশলা ১ চামচ, নুন স্বাদমতো।
প্রণালী
সব সব্জি কেটে নিয়ে ভাল করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে পনির হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই গোটা জিরে এবং কাঁচালঙ্কা ফোড়ন দিন। তার পর তাতে সব সব্জি দিয়ে নুন ও সামান্য হলুদ দিন। অল্প আঁচে কড়াই ঢেকে ভাপে বসিয়ে দিন ৫ মিনিটের জন্য। এর পর তাতে দিন টম্যাটো, কাঁচালঙ্কা, ধনেপাতা বাটা। হালকা হাতে নেড়ে সব গুঁড়োমশলা দিয়ে দিন। ১০ মিনিট ঢেকে রেখে অল্প জল ও ভেজে রাখা পনিরগুলি দিয়ে আবার ঢেকে দিন। রান্না হয়ে এলে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
আরও পড়ুন: Tanmoy Bhattacharya: বুকে ‘অভয়ার’ ব্যাজ নিয়ে দলের অভ্যন্তরীণ কমিটিতে হাজিরা তন্ময়ের
ছবি: ফ্রিপিক