বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন বেগুন ভাপা।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

২টি বেগুন

২ টেবিল চামচ কালো সর্ষে

২ টেবিল চামচ রাই সর্ষে

২ টেবিল চামচ পোস্ত

২-৩টি কাঁচালঙ্কা

স্বাদ অনুযায়ী নুন

সামান্য গুঁড়ো লঙ্কা

সামান্য হলুদ গুঁড়ো

১ টেবিল চামচ সর্ষের তেল

অল্প কুরোনো নারকেল

প্রণালী

প্রথমে বেগুন কেটে নিতে হবে। বেগুনি ভাজার জন্য যেমন পাতলা করে বেগুন কাটেন, অনেকটা তেমন ভাবেই কাটুন। তবে, অতটা পাতলা হবে না।

এ বার সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা এবং সামান্য নুন দিয়ে শিলে বেটে নিন। মিহি করে বেটে নিলে খেতে ভাল লাগবে।

স্টিলের টিফিন বাক্সতে সর্ষে-পোস্ত বাটা, আরও একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

এ বার কেটে রাখা বেগুনগুলোর দু’পিঠে ওই মিশ্রণ ভাল করে মাখিয়ে উপর থেকে সর্ষের তেল, চিরে রাখা কাঁচালঙ্কা এবং কোরানো নারকেল দিয়ে বাক্সের মুখ বন্ধ করে দিন।

কড়াইতে জল ফুটতে দিন। এর মধ্যে বসিয়ে দিন স্টিলের ওই টিফিন বাক্সটি। পুরো রান্নাটাই হবে ভাপে। বাক্সের উপর ভারী কিছু বসিয়ে দিতে পারলে আরও ভাল হয়।

মিনিট দশেক রেখে গ্যাস বন্ধ করে ওই অবস্থায় রেখে দিতে হবে আরও কিছু ক্ষণ। পরিবেশন করার আগে এক বার শুধু গরম করে নিলেই কাজ শেষ।

আরো পড়ুন: Blood Donation Camp:শ্রমিক সংগঠনের সভাপতি অনুপম মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবির!

Image source-Google

By Torsha