বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত কমলা চিকেন।

চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

আধা কেজি বোনলেস চিকেন, আধ কাপ কমলালেবুর রস, কমলালেবুর খোসা, ২টো ডিম,

গোলমরিচ গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, ভিনেগার, আদা বাটা, রসুন বাটা,

ধনে পাতা কুচি, স্বাদমতো নুন ও চিনি, সাদা তেল।

প্রণালী:

মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাংসে আদা বাটা, রসুন বাটা, নুন আর পাতিলেবুর রস মাখিয়ে ঘণ্টাখানেক ঢাকা দিয়ে রাখুন। একটি পাত্রে কমলালেবুর রস নিন। তাতে সয়া সস, চিনি এবং এক কাপ জল ভালো করে মিশিয়ে নিন।

অন্য একটি বাটিতে ময়দা, ডিম, চিলি সস, গোলমরিচ গুঁড়ো আর নুন একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। আরেকটি বাটিতে অল্প জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করতে বসান।

ম্যারিনেট করে রাখা মুরগির মাংস ময়দার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে তুলে নিন। কড়াই থেকে বাড়তি তেল তুলে নিয়ে অবশিষ্ট তেলে আদা-রসুন বাটা দিয়ে দিন।

আদা-রসুন হালকা ভাজা হয়ে এলে কমলালেবুর রসের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। গোলমরিচ গুঁড়ো এবং কমলালেবুর খোসা গ্রেট করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ ফোটার পর জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারও ঢেলে দিন।

স্বাদমতো নুন এবং চিনিও দিয়ে দেবেন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলি ছেড়ে দিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন কমলা চিকেন।

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha