বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।
তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত ওলকপি ভর্তা।
চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
একটা বড় সাইজের ওলকপি, একটা মাঝারি সাইজের পিঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা,
রসুনের কোয়া কয়েকটা, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো,
ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, সর্ষে তেল পরিমাণমতো।
পদ্ধতি:
ওলকপির খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন ভালো ভাবে। তারপর নুন জলে সেদ্ধ করে নিতে হবে ওলকপি। মিক্সি বা শিলনোড়ায় রসুন, কাঁচা লঙ্কা এবং সেদ্ধ ওলকপি একসঙ্গে পেস্ট করে নিন। কড়াইতে সর্ষে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।
পেঁয়াজ হালকা বাদামি রঙ হয়ে এলে তাতে ওলকপির পেস্ট দিয়ে দিন। নাড়াচাড়া করে একটু ভেজে নিন। এ বার কড়াইতে হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজুন।
ভাজা হয়ে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ওলকপি ভর্তা।
আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত কমলা চিকেন
Image source-Google