বছর শেষের উদযাপনে গতকাল মেতেছিল গোটা শহর। আর তারই মাঝে বিভিন্ন পার্টিতে ভিড় জমেছে হাজার হাজার মানুষের। এরমই এক রমরমা পার্টির ভিড়ে দেখা গেলো শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) ও রাজ চক্রবর্তীকে, তাও আবার চুম্বনরত অবস্থায়। কিছুদিন আগেই দ্বিতীয় বার মা হয়েছেন শুভশ্রী। কিন্তু তাতে তাদের মধ্যে রোম্যান্সের কোনো কমতি নেই।

‘লিপলক’-এর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রীই (Subhashree Ganguly)। সঙ্গে তিন শব্দের ছোট্ট বার্তা- ‘হ্যাপি নিউ ইয়ার’। রাজ-শুভশ্রীর এই ছবি দেখে ট্রোলাররা রে রে করে তেড়ে এসেছে। একজন লেখেন, ‘সারাক্ষণ নিজেদের হ্যাপি কপল প্রমাণের চেষ্টা’। অনেকে আবার পরামর্শ দিয়েছেন, বাড়ির অন্দরে চুমু খেতে। বেশিরভাগ জনই ‘তৃতীয় সন্তান’ নিয়ে অকারণ আক্রমণ শাণালেন দম্পতিকে। একজন লেখেন, ‘তিন নম্বর সন্তানের প্রস্তুতি নাকি?’ রাজের এই আচরণকে অনেকেই ‘অভব্য’ তকমা দেন। অনেকে আবার প্রকাশ্যে চুমু খাওয়াকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধ আচরণ বলেও অভিযোগ করেন।

ছবিতে মিনি স্কার্ট, টপ আর জ্যাকেটে পাওয়া গেল শুভশ্রীকে, সঙ্গে পায়ে স্নিকার্স। অন্যদিকে ফরম্যাল প্যান্ট আর ব্লেজারে পাওয়া গেল রাজকে।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত জিলাপি পিঠা

Image source-Google

By Torsha