আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তার মধ্যেই মর্তে আগমন ঘটবে দেবী দুর্গার। আর তারই মাঝে মর্তবাসী নিচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্দার তারকারা, পুজো প্ল্যানিং সেরে নিচ্ছেন এর মধ্যেই। এরই মাঝে আনন্দবাজার অনলাইনের তরফে জীতু কমলের (Jeetu Kamal) সাথে যোগাযোগ করা হলে তিনি তার পুজো প্ল্যানিং শেয়ার করলেন।

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে জীতু (Jeetu Kamal) বলেন, “আমার ছোটবেলা থেকে যেমন ভাবে পুজো কাটে এ বারেও তাই কাটবে। কখনও মণ্ডপে মণ্ডপে ঘুরতাম না। সোদপুরে আমার যে পাড়া সেখানেই পুজোর চারটে দিন কাটাই। ছোটবেলার বন্ধুরা থাকে। এখন তো সবাই শহরের বাইরে থাকে। এই সময়টাই সবাই একত্রিত হই। এ বারেও তার অন্যথা হবে না। আর পুজোতে খাওয়াদাওয়া তো আছেই। সব খাই, ফুচকা থেকে বিরিয়ানি— সব।”

নিজের জন্য জীতুও পুজোয় বিশেষ কিছু কেনাকাটা করেন না। তবে এই বছর তাঁর ভাইয়ের বৌ কিছু একটা উপহার তাঁকে দেবেনই, এ ব্যাপারে তিনি নিশ্চিত।

পছন্দের ঘড়ি বা অন্য কিছু চেয়ে নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। কিন্তু পরিবারের সবাইকে পুজোর উপহার দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জীতু বলেন, “যা লাগবে আমি দিয়ে দিই। বাকি সবটাই মায়ের দায়িত্ব।” তবে নবনীতার ব্যাপারে একটা কথাও বলেননি জীতু।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ডিমের শাহী কোর্মা

Image source-Google

By Torsha