৪২ বছরে পা দিল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ঘড়ির কাঁটা বারোটা বেজে যাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় তার জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। রবীন্দ্র জাদেজা থেকে জয় শাহ পর্যন্ত সবাই অভিনন্দন জানিয়েছেন ক্যাপ্টেন কুলকে। আইসিসিও ধোনিকে (MS Dhoni) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। আইপিএল দলগুলিও সোশ্যাল মিডিয়ায় ‘ধোনি দিবস’ উদযাপন করেছে।

আইপিএল চলাকালীন, ধোনির (MS Dhoni) সাথে জাদেজার হিংসাত্মক দ্বন্দ্ব ছিল বলে একাধিক গুজব ছিল। তবে আইপিএল জেতার পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন চেন্নাই সুপার কিংসের এই দুই তারকা। ক্যাপ্টেন কুল জাদেজাকে কোলে বসিয়ে তার পঞ্চম আইপিএল ট্রফি জয়ের জন্য আনন্দিত। স্যার জাদেজা (Ravindra Jadeja) তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “২০০৯ সাল থেকে, যখনই আমি সমস্যায় পড়েছি, আমি কারও কাছে না গিয়ে একজনের কাছেই ছুটে গিয়েছি। আমি সারাজীবন তাই করবো। মাহি ভাই, আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শীঘ্রই আবার দেখা হবে হলুদ জার্সিতে।”

বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) টুইট করে লিখেছেন, “ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। আপনার নেতৃত্ব সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় ক্রিকেটে আপনার অবদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”

এছাড়াও, সুরেশ রায়নার মতো প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে তিলক বর্মার মতো তারকারা সবাই ধোনিকে অভিনন্দন জানিয়েছেন। ধোনির দল চেন্নাই সুপার কিংস টুইট করেছে, যে বছরের প্রতিটি দিন ধোনির জীবন নিয়ে উদযাপন করা যেতে পারে।

কেকেআরের (KKR) তরফে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বরফের তৈরি একটি সিংহাসনে বসে রয়েছেন মাহি। ছবির ক্যাপশনে লেখা ছিল “শুভ জন্মদিন ক্যাপ্টেন কুল।”

আরও পড়ুন:Weather Update: কলকাতায় ঝমঝমিয়ে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস!

By Sk Rahul

Senior Editor of Newz24hours