মাসাধিককাল পরেও মণিপুরে (Manipur) হিংসা অব্যাহত। অশান্তিতে প্রাণ হারিয়েছেন ৭৫ জন। আহত অসংখ্য। গৃহহীন কয়েক হাজার মানুষ। এবার সে রাজ্যে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন বাংলার জওয়ান রঞ্জিত যাদব। মঙ্গলবার গভীর রাতে সেরুতে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে ভাটপাড়ার বাসিন্দা রঞ্জিতের।

এলাকার বাসিন্দা বীর জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।শোকাহত পরিবার।

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রঞ্জিত। স্ত্রী এবং পুত্রসন্তান ছাড়াও রয়েছে বৃদ্ধ বাবা-মা, দুই বোন এবং এক বেকার ভাই। জওয়ানের মৃত্যুতে শোকগ্রস্ত পরিবার ভবিষ্যতে সংসার কীভাব চলবে তা নিয়ে চিন্তিত। এই অবস্থায় পরিবারটিকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভাটপাড়া পৌরসভার প্রতিনিধিরা।

শোকসংবাদ পাওয়া মাত্রই এদিন ভাটপাড়া পৌরসভার বেশ কয়েকজন প্রতিনিধি শহিদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।একইসঙ্গে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।

 

আরো পড়ুন:Malda:মর্গে খোঁজ মিলল মুণ্ডুহীন যুবকের দেহ! শোকের ছায়া হরিশ্চন্দ্রপুরে