১২ই জুন থেকে স্টার জলসায় ৭:৩০ এর স্লট বরাদ্দ হয়েছে নতুন ধারাবাহিক “সন্ধ্যাতারা”- র জন্য। তাহলে কি শেষ হয়ে যাচ্ছে মেয়েবেলা? এখনো পর্যন্ত মেয়েবেলা কোন স্লট পাবে সেই নিয়ে কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। তাই মেয়েবেলা অনুরাগীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রূপা গাঙ্গুলির কামব্যাক ধারাবাহিক ছিল “মেয়েবেলা”। কিন্তু আগের মাসেই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। “মেয়েবেলা” – র গল্প রিগ্রেসিভ বলে মনে হয়েছে তার। এরপর থেকেই কমতে শুরু করে মেয়েবেলার (Meyebela) টিআরপি। তবে কি সেই কারণেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক?
গত শুক্রবার ছিল স্বীকৃতি অর্থাৎ পর্দার মৌয়ের জন্মদিন। তাই রাতে ইনস্টাগ্রাম লাইভে আসেন তিনি। সেখানে সব ফ্যানের একটাই প্রশ্ন, ‘মেয়েবেলা কি শেষ হচ্ছে?’ স্বীকৃতি বলেন, ‘যতজন এখানে আছো, মেয়েবেলাকে ফলো করছো তাদের বলতে চাই মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না। টাইম স্লট চেঞ্জ হচ্ছে। আমি নিয়ে অনকে খবর দেখছি। তোমরা যারা যারা ভয়েতে ছিলে, তারা ভয়টা কাটিয়ে ফেল কারণ মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না’।
এই শুনে কিছুটা স্বস্তি পেয়েছেন তার অনুরাগীরা। মেয়েবেলা এখন কোন স্লটে দেওয়া হবে এখন সেই নিয়েই জোর জল্পনা চলছে। কেউ ভাবছেন তা রাত ১১ টা বা বিকেল ৫টার স্লট পাবে। আবার কেউ ভাবছেন “তোমার খোলা হাওয়া” ধারাবাহিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে দুপুর ৩টের সময় দাঁড় করানো হবে এই ধারাবাহিককে। এখন দেখা যাক কোন স্লট পায় মেয়েবেলা (Meyebela)।
আরো পড়ুন: Nawazuddin-Alia: নওয়াজকে ভুলে নতুন প্রেমে মত্ত হলেন আলিয়া
Image source-Google