বলিউডের অন্যতম বিখ্যাত তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) ও তার স্ত্রীর দাম্পত্য কলহ সর্বদাই চর্চার বিষয়। তাদের দাম্পত্য জীবনের সমস্যা এমন এক পর্যায় গেছে যে দুজনকেই শেষ পর্যন্ত কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। যদিও বর্তমানে দুজনেই একে অপরের প্রতি তিক্ততা কাটিয়ে নিজেদের জীবনের দিকে এগিয়ে চলেছেন।

এরই মধ্যে নতুন খবর। নওয়াজের (Nawazuddin Siddiqui) স্ত্রী আলিয়া নাকি এক অন্য পুরুষের সাথে বিশেষ সম্পর্কে আবদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই তাদের ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোনো লুকোচুরি না করেই তিনি জানান অতীতের তিক্ততা ভুলে তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান।

আলিয়া বলেন, ‘‘আমি জীবনের ওই অধ্যায় পিছনে ফেলে এগিয়ে এসেছি। এই বন্ধুটির সঙ্গে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের নয়, সেই সম্পর্ক বন্ধুত্বের থেকে আরও কিছুটা গাঢ়। তবে, একে অপরের প্রতি এখনই কোনও রকম অঙ্গীকার করতে চাই না আমারা।

এখন আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ আমার ২ সন্তান, আমি ওদের অস্বস্তিতে ফেলতে চাই না। তবে, আমার এই বন্ধু ও আমি একে অপরকে ভীষণ শ্রদ্ধা করি।’’

আলিয়া আরো বলেন, ‘‘আমার এই সঙ্গী একজন সত্যিকারের ভদ্রলোক। ওর বুদ্ধির ধার দেখেই আমি মুগ্ধ। স্রেফ টাকাপয়সাই তো মানুষকে সুখী করতে পারে না, সেই ক্ষমতা শুধুমাত্র মানুষেরই আছে।’’

আলিয়ার জীবনের এই নতুন পুরুষ ইটালির বাসিন্দা। দুবাইয়ে তাঁর সঙ্গে আলাপ আলিয়ার। আলিয়ার কথায়, ‘‘আমার একে অপরকে বহু দিন ধরে চিনি। আমরা বহু দিনের বন্ধুও। ও আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়। আমারই একটু সময় লেগেছে ওর দিকে মন দিতে।’’

আরো পড়ুন: World Environment Day:বিশ্ব পরিবেশ দিবসে দূষণ রোধে অভিনব প্রতিবাদ দুই মডেল যুবতীর!

Image source-Google

By Torsha