রঞ্জন ঘোষের মহিষাসুরমর্দিনী ছবিটি Fipresci জুরি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। ৫০ টি ছবির মধ্যে এটি নিজের জায়গা করে নিয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া নারীকেন্দ্রিক এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), প্রমুখ। ৫০ টি ছবির মধ্যে নিজের ছবি জায়গা করে নেওয়ায় নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)।
ঋতুপর্ণা জানিয়েছেন, ‘Fipresci -এর মতো একটি প্ল্যাটফর্মে মহিষাসুরমর্দিনী মনোনীত হয়েছে, ফলে এটা আমাদের কাছে দারুন সাফল্যের ব্যাপার। দারুণ গর্বেরও। এই ছবিতে যা বলতে চাওয়া হয়েছে সেটা খুবই জরুরি। তাই এই ছবিটা একটা প্রভাব তো ফেলবেই। ভারত থেকে যে ৫০টি ছবি নির্বাচিত হয়েছে তার মধ্যে মহিষাসুরমর্দিনী থাকায় আমি খুবই গর্বিত। আমি চাই এই ছবিটি যেন সেরার তালিকা পর্যন্ত যায়। একই সঙ্গে এই খেতাব জয় করে আনে।’ এর সাথেই তিনি প্রযোজককে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
মহিষাসুরমর্দিনীর বিষয়ে পরিচালক জানিয়েছেন, এই ছবিটি হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে নয় বরং থিয়েটার ফেস্টিভ্যালে দেখানো হয়। তিনি বলেন, ‘গত বছর এই চলচ্চিত্র উৎসবের জন্য ছবিটি জমা দিই। কিন্তু এটায় যেহেতু ছবি আর নাটকের মিশেল আছে সেহেতু এটা ফিল্ম ফেস্টিভ্যালে নয়, থিয়েটার ফেস্টিভ্যালে দেখানো হয়। আমাদের দেশের কোনও ছবি এই প্রথমবার কোনও থিয়েটার উৎসবে দেখানো হয়েছে।’
আরো পড়ুন: Mainul Ahsan Noble: বউকে ছাড়তে পারলেও নেশা ছাড়তে পারলেন না নোবেল
Image source-Google