আদিবাসী বিক্ষোভের জেরে জ্বলছে উত্তরপূর্বের রাজ্য (Manipur) মণিপুর। ৮ জেলায় তুমুল অশান্তি। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে।

মণিপুরের রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন।একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাধিক প্রার্থনা কেন্দ্রেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ইম্ফল এবং চন্দনপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্ষোভের জেরে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

জেলায় জেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিল বের করে। রাজধানী ইম্ফলেও মিছিল বের হয়। সেই মিছিল থেকেই একাধিক জায়গায় হিংসা ছড়ানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে হিংসা বিধ্বস্ত এলাকায়। কোনও রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ইম্ফলের কাকচিং , থুবাল, জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় তল্লাশি চালানো হয়েছে। কোনও রকম গুজবে অশান্তি না ছড়িয়ে পড়ে সেকারণে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে এই সব জেলায়। সূত্রের খবর, আদিবাসী সম্প্রদায়ের ছাত্ররাও আন্দোলনে সামিল হয়েছে বলে ।

মণিপুরের (Manipur) এই অশান্তির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাতর আর্জি জানিয়েছেন বক্সার মেরি কম। তিনি টুইট করে লিখেছেন, “আমার রাজ্য জ্বলছে। মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অনুরোধ জানিয়েছেন মেরি কম।”