নওয়াজউদ্দিন সিদ্দিকীকে (Nawazuddin Siddiqui) নিয়ে বর্তমানে বিতর্কের শেষ নেই। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন তার স্ত্রী আলিয়া। প্রতিনিয়ত তাদের মধ্যে এই যুদ্ধ ক্রমশ বাড়ছে। শুধু কাদা ছোঁড়াছুঁড়ি নয়, সম্প্রতি স্ত্রী আলিয়া সিদ্দিকির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন অভিনেতা। যদিও এর পরেই স্ত্রীর সাথে মধ্যস্থতার করার সিদ্ধান্তই নেন তিনি। এর মধ্যেই স্ত্রী আলিয়া বলেন, ‘‘বিবাহবিচ্ছেদ আমাদের হবেই।’’ তবে এতেই শান্তি নেই। বিচ্ছেদের পর এবার সন্তানদের কাস্টাডি নিয়ে লড়াই চলবে তাদের মধ্যে। আলিয়া কোনোমতেই চান না তার সন্তানদের কাস্টাডি নওয়াজের (Nawazuddin Siddiqui) কাছে যাক।
গত ৩০ মার্চ নওয়াজ ও আলিয়াকে তাঁদের দুই সন্তানের সঙ্গে বম্বে হাইকোর্টের সামনে হাজির হওয়ার আদেশ দিয়েছিল বিচারক রেবতী মোহিতে দেরে ও বিচারক শর্মিলা দেশমুখের ডিভিশন বেঞ্চ। ৩ এপ্রিল হাজিরার দিন নির্ধারণ করেছিল আদালত। সন্তানের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে আদালতে নওয়াজ়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আনেন আলিয়া।
আলিয়ার দাবি, ‘‘নওয়াজ়ের আইনজীবীরা আমাদের যে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছেন, সেটা আমরা দেখছি। নওয়াজ়ের দাবি, যেন ইয়ানি ও শোরা ওঁর সঙ্গে গিয়ে থাকে। এটা একেবারেই সম্ভব নয়। ওরা জন্মের পর থেকে আমার সঙ্গে থাকে, ওরা ওদের বাবার কাছে যেতেও চায় না।’’
তিনি আরো বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে নওয়াজ় খালি ওদের সঙ্গে এসে দেখা করেছেন। ইয়ানি ও শোরা জানেও না, বাবার সঙ্গে সম্পর্ক বিষয়টা আসলে কী। মাঝেমধ্যে বাবার সঙ্গ পেয়েছে ওরা। আমি ওদের কখনও কখনও জিজ্ঞাসাও করেছি, ওরা বাবার সঙ্গে গিয়ে থাকতে চায় কি না। ওরা একেবারেই তা চায় না। ওরা জানেই না, বাবার ভালবাসা কী জিনিস।’’
আলিয়ার দাবি, ‘‘নওয়াজ় সন্তানদের সঙ্গে দেখা করতে চাইলেও ওরা ওদের বাবার সঙ্গে দেখা করতে ইচ্ছুক নয়। অবশ্য আমি কখনও ওদের বারণ করিনি।’’
তবে সন্তানদের জন্য নিঃশর্তে নিজেদের সব ঝামেলা মেটাতে রাজি নওয়াজ় ও আলিয়া। আলিয়ার জানান, তিনি এখন দুই সন্তানের সাথে শুধু শান্তিতে থাকতে চান। তবে বিবাহবিচ্ছেদের পর এ বার অভিনেতার পদবী ত্যাগ করতে চেয়ে দাবি জানিয়েছে আলিয়া।
আরো পড়ুন: Anubrata Mondal:হল না শুনানি!আরও ১২ দিন তিহাড়েই অনুব্রত
Image source-Google