ছেলেকে নিয়ে মায়ের চিন্তা থাকবে তা স্বাভাবিক, বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রচনা ব্যানার্জীও তার ব্যতিক্রম নন। সেই চিন্তার কথাই দিদি নং ওয়ানের মঞ্চে শেয়ার করলেন অভিনেত্রী। সম্প্রতি ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে অভিনীত সৌম্যদীপ মুখোপাধ্যায় এসেছিলেন দিদি নং ওয়ানের মঞ্চে।
সেখানে সৌম্যদীপের মা গল্পের ছলে রচনাকে বলেন “আগে ও অনেক দুষ্টু ছিল। এখন বাড়িতে থাকলেও জানা যায় না যে ও বাড়িতে আছে।” এরপরই ছেলেকে নিয়ে চিন্তার কথা সকলের মাঝে বলেন রচনা (Rachana Banerjee)। মজার ছলে তিনি বলেন, তিনি বলেন, “ঠিক কত বছর বয়স থেকে এমনটা হয় আমি সত্যিই জানতে চাই। আমার ছেলেও যে কবে এমনটা হবে। আর অশান্তি নিতে পারছি না। ১৫ বছর বয়স হল। আর কি শান্ত হবে ও?”
আগেও দিদি নং ওয়ানের মঞ্চে রচনার (Rachana Banerjee) ছেলেকে নিয়ে নানারকম কথা উঠে এসেছে। কিছুদিন আগেই রৌনকের প্রেমের কথা উঠতে রচনা বলেন, “আমার ছেলের প্রেম আমি ভাবতেই পারছি না। ও তো এখনও ছোট।” যদিও সবটাই মজার ছলে। ছেলে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিছুদিন আগেই ছেলেকে নিয়ে বিশ্বকাপ দেখতে কাতার ঘুরে এসেছেন অভিনেত্রী।
আরো পড়ুন: Rachana Banerjee: নিজেকে স্ত্রী হিসেবে কত নম্বর দেন রচনা?