অক্ষয় কুমারের ভক্তরা টাইগার শ্রফ (Tiger Shroff) এবং অক্ষয় কুমারকে (Akshay Kumar) অন-স্ক্রিনে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার, উভয় অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তারা অক্ষয়ের হিট গান “মে খিলাড়ি তু আনাড়ি” গানের তালে পা মিলিয়েছেন। অক্ষয় কুমারের ৯০-এর দশকের এই হিট ট্র্যাকটি তার আসন্ন ফিল্ম “সেলফির” জন্য রিমেক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ – সম্পূর্ণ কালো পোশাক পরে – গানের হুক স্টেপটি করেছেন এবং ভিডিওর শেষে একে ওপরকে আলিঙ্গন করে ভিডিওটি শেষ করেছেন৷ ইনস্টাগ্রামে অক্ষয় কুমার ভিডিওটি শেয়ার করেছেন।
সম্প্রতি এই দুই তারকা তাদের আসন্ন প্রজেক্ট “বাড়ে মিয়া ছোটে মিয়া” ছবির শ্যুটিং-এ ব্যস্ত। শ্যুটিং সেট থেকেই এই ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। এর আগে টাইগার শ্রফ (Tiger Shroff) “বাড়ে মিয়া ছোটে মিয়া”র সেটের থেকে একাধিক ছবি শেয়ার করেছেন।
বুধবার রিলিজ হয়েছে সেলফি ছবির “মে খিলাড়ি” গানটির রিমেক ভার্সন। অরিজিনাল গানটি ১৯৯৪ সালের একই নামের ফিল্মের গান । অরিজিনাল সিনেমা এবং গানটিতে অক্ষয় কুমার (Akshay Kumar) এবং সাইফ আলি খান (Saif Ali Khan) ছিলেন। পুনঃনির্মিত সংস্করণটিতে অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুশরাত ভরুচা এবং ডায়ানা পেন্টি রয়েছে। মে খিলাড়ি গেয়েছেন উদিত নারায়ণ এবং অভিজিৎ ভট্টাচার্য এবং সুর করেছেন আনু মালিক। গানটির রিমেক করেছেন তানিস্ক বাগচী। মূল গানের কথা লিখেছিলেন মায়া গোবিন্দ।
আরও পড়ুন…Rocky Aur Rani Ki Prem Kahani : পিছিয়ে গেল আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানির মুক্তি !