সবেমাত্র বিয়ের এক বছর কেটেছে বলিউড দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। এরমধ্যেই নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে নিজের ব্যর্থতার কথা প্রকাশ্যে আনলেন ভিকি কৌশল (Vicky Kaushal)! ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) এর আগে কোনওদিনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি যে হতাশা জড়িত চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, তাতেই অনুরাগীদের মনে আশঙ্কার দানা বেঁধেছে। ভিকি বলেন, ‘আমি কোনওদিক থেকেই স্বামী হিসাবে নিখুঁত নই।’এদিন শুধুই নিজের ব্যর্থতার কথাই তিনি বলেননি, বরং স্ত্রী হিসাবে ক্যাটরিনার প্রশংসাও করেছেন।
ওই সাক্ষাৎকারে ভিকিকে প্রশ্ন করা হয়েছিল যে তাঁর মতে এক জন আদর্শ পুরুষের সংজ্ঞা কী? যার উত্তরে ভিকি বলেন তিনি মোটেই একদন আদর্শ স্বামী নন। ভিকি বলেন, ‘‘আমি কোনও দিক থেকেই আদর্শ নই। স্বামী, বন্ধু, সন্তান এমনকি, অভিনেতা হিসেবেও নয়। আদর্শ হয়ে ওঠা একটা কল্পনা ছাড়া আর কিছু নয়।’’ এই প্রসঙ্গেই তিনি জানান‘‘এই আদর্শ ভাবনাটার কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করি মাত্র। তাই আমি কোনওভাবেই একজন আদর্শ স্বামী নই।’’
নিজেদের প্রেম নিয়ে কোনওদিন মুখ খোলেননি দুই তারকা। ২০২১ সালের ডিসেম্বর মাসে যোদপুরে রাজকীয় বিয়েতে প্রতিশ্রুতি বিনিময় করেন দুজনে। তারপর থেকে চুটিয়ে সুখে সংসার করছেন দুজনে।
এদিকে, ক্যাটরিনাকে শেষবার ‘ফোন ভূত’ সিনেমাতে দেখা গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদি এবং ঈশান খট্টরের সঙ্গে। তাঁকে আগামীতে ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে সলমন খানের সঙ্গে। এছাড়া বিজয় সেতুপতির সঙ্গে তিনি ‘মেরি ক্রিসমাস’ ছবিতেও অভিনয় করবেন। পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে যারা’ও রয়েছে ক্যাটরিনার ঝুলিতে। ভিকির শেষ রিলিজ ছিল ‘গোবিন্দা মেরা নাম’। এরপর তাঁকে দেখা যাবে মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’, বিজয় কৃষ্ণ আচার্যর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মতো ছবিতে।
আরও পড়ুন…Sunny Leone : শুটিং করতে গিয়ে আহত সানি লিওন!