বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ক্রাশ হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোস্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয় থাকেন তিনি। আর প্রায়ই নানারকম মনোরঞ্জনকারী ফ্যাশনে নিজেকে সাজিয়ে অনুরাগীদের সামনে আসেন তিনি। কখনো শাড়িতে তিনি হয়ে ওঠেন মোহময়ী বঙ্গনারী, আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে ঘুম কাড়েন ভক্তকূলের।
সম্প্রতি কালো নেটের শাড়িতে ধরা দিয়েছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen), যার উপর হালকা কালো বুটিকের কাজ রয়েছে। সঙ্গে ডিপনেক স্লিভলেস কালো রংয়ের নেটের ম্যাচিং ব্লাউজও রয়েছে তার পরনে। পোশাকের স্বচ্ছতা স্পষ্ট করেছে তার ফর্সা পৃষ্ঠদেশ ও নাভিস্থল। গায়ে মানানসই জুয়েলারি। মুখে নিউড মেকআপ ও ঠোঁটে রয়েছে নিউড লিপষ্টিক। খোলা চুল আরো বেশি সৌন্দর্যকে প্রস্ফুটিত করেছে। অভিনেত্রী কখনো সামনে তাকিয়ে, আবার কখনো পেছনের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবসময় একটা কথা মনে রাখতে হবে যে তুমি অন্যদের থেকে অনেকাংশে অনন্যা।’ আর এই সুন্দরীর এই পোস্টে মুগ্ধ হয়েছে তার অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে তাদের ভালোবাসা ও মুগ্ধতা ইমোজির মাধ্যমে উজাড় করে দিয়েছেন। আবার কেউ লিখেছেন, ‘তোমাকে শাড়িতেই বেশি ভালো লাগে’; অন্যজন লিখেছেন, ‘কালো পোশাকে আরো বেশি সুন্দরী লাগছে তোমাকে’; একজন আবার লিখেছেন, ‘যতবার দেখি ততবার তোমার প্রেমে পড়ে যাই’।
আরো পড়ুন: Deepika Padukone: “শাহরুখ না থাকলে আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না”, কেনো বললেন দীপিকা?