বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই একের পর এক সুপারহিট মুভি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হবে নাই বা কেনো! অনেকেই বলেন শাহরুখ খানের হাত মাথায় থাকলে আর পিছনে ফিরে তাকাতে হয়না। জীবনের প্রথম ছবি “ওম শান্তি ওম” শাহরুখ খানের সাথেই অভিনয় করেছিলেন দীপিকা। তারপর থেকেই ক্রমশ উপরের দিকে উঠেছেন দীপিকা। এবার তার সুপারহিট ছবিগুলির তালিকায় যুক্ত হলো “পাঠান”এর নাম। তবে দীপিকা মনে করেন এতকিছু কোনোদিনই সম্ভব হতো না যদি শাহরুখ তার পাশে না থাকতেন
দীপিকা বলেন, “একজন শিল্পী হিসেবে যত না বেশি শ্রদ্ধা করি, তার থেকেও মানুষ শাহরুখ খানকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। শাহরুখ না থাকলে আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না। কিংবা ও আমার পাশে না থাকত..।”
শুধু তাই নয়, দীপিকা এও যোগ করেন যে, “খুব মজার বিষয় হচ্ছে, আমরা দুজন বিভিন্ন সিনেমায় বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। তবে আমাদের রসায়ণটা কিন্তু এখনও সেই একইরকম রয়ে গিয়েছে। ‘পাঠান’-এর মতো চরিত্রে এর আগে আমরা অভিনয় করিনি। তবে চিত্রনাট্যের বাইরেও আমাদের রসায়নটা বিশেষ। সেটা ‘ওম শান্তি ওম’ হোক কিংবা ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’.. আমাদের সম্পর্ক এবং একে-অপরের প্রতি বিশ্বাসটা খুব পোক্ত। আর সেটাই পর্দায় দেখতে পান।”
আরো পড়ুন: Raima Sen: বিয়ে করতে চান রাইমা, কিন্তু পাত্র কেমন চাই?