ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া(India vs Australia Series 2023)। প্রথমে বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজ, এরপর রয়েছে একদিনের সিরিজও। তবে অস্ট্রেলিয়া এ দেশে সিরিজ শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। যা স্পষ্ট করে জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ‘নো ট্যুর গেম’ পলিসি ভারত সফরেও বজায় রাখার মধ্যে দিয়ে অজিরা বুঝিয়ে দিতে চাইছে কতটা আত্মবিশ্বাসী এই মুহূর্তে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল।
১৯ বছর ধরে ভারতে কোনও টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া(India vs Australia Series 2023)। সেই খরা মেটানোই লক্ষ্য প্যাট কামিন্সের দলের। সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড বলেছেন, বিদেশে গত কয়েকটা সিরিজ ধরেই আমরা কোনও ট্যুর গেম খেলছি না। আমরা মনে করছি না এমন ধরনের ম্যাচ খেলার প্রয়োজনীয়তা রয়েছে। সে কারণে ভারতে যাচ্ছি প্রথম টেস্টের এক সপ্তাহ আগে। প্রস্তুতির জন্য এর চেয়ে বেশি সময় দরকার হবে না। এতে ক্রিকেটাররা ফ্রেশ থেকে সিরিজ খেলতে পারেন। উল্লেখ্য, অজিদের এই পদক্ষেপ কার্যকরী হয়েছিল পাকিস্তান সিরিজে। গত বছর মার্চে তিন টেস্টের সিরিজ অস্ট্রেলিয়া জিতেছিল ১-০ ব্যবধানে। সেবার মেলবোর্নে প্রস্তুতি নিয়ে রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া পৌঁছেছিল প্রথম ম্যাচের এক সপ্তাহ আগেই।
ভারত সফরে(India vs Australia Series 2023) আসার আগে সিডনিতে অস্ট্রেলিয়ার তিন দিনের শিবির হবে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড। উপমহাদেশের উইকেট বানিয়ে সেখানে চলবে অনুশীলন। এর ফলে প্রস্তুতি ম্যাচ না খেললেও কোনও অসুবিধা হবে না। ২০০৪-০৫ মরশুমে অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কত্বে ভারতের মাটিতে শেষবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে অস্ট্রেলিয়া পুনে টেস্টে জিতলেও শেষ অবধি সিরিজ হেরে যায় ১-২ ব্যবধানে। সেবার দুবাইয়ে আইসিসি আকাদেমিতে শিবির সেরে ভারতে এসেছিল অজিরা। পুনে টেস্টের আগে ভারতে কাটিয়েছিল ৯ দিন।
মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে অজি শিবিরে। ম্যাকডোনাল্ড বলেছেন, আমি আশাবাদী যেভাবে মেডিক্যাল টিম দারুণভাবে কাজ করছে তাতে গ্রিন প্রথম টেস্টের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন। পিটার হ্যান্ডসকম্ব, মিচেল সোয়েপসন, টড মারফির মতো ক্রিকেটারদের নিয়ে আসতে পারে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশকেও ভারতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অজি কোচের। মার্কাস হ্যারিসকে নিয়েও টেস্ট দলের গভীরতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। ভারতের উইকেটের কথা মাথায় রেখে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে দল গঠন করবে অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ ভারতই। ফলে সেই হাই ভোল্টেজ ফাইনালের মহড়া হতে চলেছে চার টেস্টের সিরিজ(India vs Australia Series 2023)।
Image source – Google