সানা সাঈদ (Sana Saeed) ওরফে কুছ কুছ হোতা হ্যায়-এর অঞ্জলি তার প্রেমিক সাবা ওয়াগনারের সাথে বাগদান সাড়লেন।

রবিবার অভিনেত্রী তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তার পাওয়া প্রস্তাবের আভাস পাওয়া যায়। ভিডিওতে এই দম্পতিকে কালো পোশাকে টুইন করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে সানা সাঈদ (Sana Saeed) তার বাগদানের আংটি সহ নিজেদের কিছু ছবি শেয়ার করেছেন।

পোস্টটি শেয়ার করে সানা সাঈদ ক্যাপশনে হার্ট এবং রিং ইমোটিকন দিয়েছেন। তিনি পোস্টটি শেয়ার করার পরপরই, তার মন্তব্য বিভাগে প্লাবিত হয়েছে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তায়।

সানা সাইদ (Sana Saeed) এবং সাবা ওয়াগনার কিছুদিন ধরে একে অপরকে ডেট করছেন। অভিনেত্রী মাঝে মধ্যেই সাবার সাথে ছবি শেয়ার করে তার ইন্সটা পরিবারকে আপডেট রাখেন। এছাড়াও সানা এর আগে তার প্রেমিকের জন্মদিনে একটি সেলফি শেয়ার করেছিলেন।

শাহরুখ খান, কাজল এবং রানি মুখার্জির কুছ কুছ হোতা হ্যায় ছবিতে শিশুশিল্পী হিসেবে সানা সাইদ (Sana Saeed) তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। শাহরুখের মেয়ে অঞ্জলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তিনি বাদল এবং হার দিল জো পেয়ার কারেগা ছবিতেও অভিনয় করেছেন। ২০১২ সালে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ পার্শ্ব চরিত্র হিসাবে সানা অভিনয় করেন।

আরও পড়ুন…Vidya Balan : বিদ্যা বালান যিনি পুরুষকেন্দ্রিক বলিউডে নিজের শর্তে সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, জন্মদিনে ফিরে দেখা বিদ্যা বালানের অনুপ্রেরণামূলক কেরিয়ার!