গত বছরের শেষের দিকেই আলাদা থাকতে শুরু করেন দেবলীনা এবং তথাগত। কিন্তু তাদের আলাদা হওয়ার কারণ কি সেই নিয়ে নতুন করে আবারও চর্চায় উঠে এলেন এই জুটি। খাতায় কলমে আলাদা না হলেও বর্তমানে দুজনে একসাথে থাকেন না তারা। কিন্তু তথাগত এক সাক্ষাৎকারে আলাদা হওয়ার কারণ সম্পর্কে যা জানিয়েছেন তাতেই সহমত নন দেবলীনা। আর তা জবাবই দিলেন তিনি খোলসা ভাবে।

আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমাদের বিচ্ছেদ কেন হয়েছে? তথাগত (Tathagata Mukherjee) স্পষ্টভাবে বলেছে, বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল, সেই বন্ধুত্বটা কোথাউ নষ্ট হয়ে গিয়েছিল। আর সেইজন্য আমরা বারবার হোঁচট খেয়ে পড়ছিলাম, তাই আমরা ঠিক করলাম আলাদা থাকাটাই শ্রেয়। কিন্তু এটা সঠিক নয়। তথাগত যদি বলত ও হোঁচট খেয়েছে, তাহলে আমার কিছু বলবার দরকার ছিল না। নভেম্বরের (২০২১) যে দিনটা অবধি আমরা একসঙ্গে ছিলাম, আমাদের বন্ধুত্বটা পিকচার পারফেক্ট ছিল আমার কাছে। আমি হোঁচট খাইনি। আলাদা হওয়াটা আমাদের মিউচুয়াল সিদ্ধান্ত ছিল না। আমি তথাগতকে বলেছিলাম এবার তুই আলাদা থাক।’

তবে হঠাৎ আলাদা থাকার সিদ্ধান্ত কেনো নিলেন তারা? দেবলীনা বললেন, ‘আমাদের আলাদা হওয়ার একটা কারণ,একটা গোল গল্প আছে। সেটা আমাদের হাঁড়ির খবর। সেটা নিয়ে আমি একটা কথাও বলব না। সম্পর্ক ভাঙার যে কারণটা বলা হয়েছে তার সঙ্গে আমি একমত নয়, তাই সেটা জানালাম।

দেবলীনার আরও যোগ করেন, ‘আমাদের এতদিনের সুন্দর সম্পর্কের পর, আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষের প্রশ্ন থাকবেই, কিন্তু সম্পর্কের সম্মানের জন্য, মানুষটার সম্মানের জন্য আমি কারণটা বলতে চাই না’।

ডিভোর্সের আবেদন এখনো কেনো করা হয়নি জানতে চাইলে দেবলীনা স্পষ্ট বলেন, ‘তথাগত (Tathagata Mukherjee) যদি আমার কাছে আইনি বিচ্ছেদের প্রস্তাব আনে তাহলে আমি সঙ্গে সঙ্গে সই করে দেব। তবে আমার তরফ থেকে কোনওদিনও আইনি বিচ্ছেদের প্রস্তাব যাবে না।’

আরো পড়ুন: Virat Kohli – Anushka Sharma : দুবাইতে চলতি বছরের শেষ সূর্যোদয় উপভোগ করেছেন বিরুষ্কা দম্পতি!

By Torsha