প্রোডাকশন হাউজের অফিস থেকে উদ্ধার হল টলি প্রযোজকের (Pankaj Das ) ঝুলন্ত দেহ ! গল্ফগ্রীনের প্রোডাকশন হাউজের অফিসের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অরবিন্দনগর এলাকায়। সূত্র থেকে খবর , প্রযোজকের নাম পঙ্কজ দাস ।শব্দ-কল্প-দ্রুম নামক একটি বাংলা ছবি প্রযোজনা করেছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুর কারণ কি তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তাই এই রহস্য মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে , অরবিন্দনগরের এই প্রোডাকশন অফিসটি ভাড়া করে চলতো। অফিসের কর্মচারীরা অফিসে ঢুকেই প্রথম প্রযোজকের (Pankaj Das ) ঝুলন্ত দেহ উদ্ধার করেন। তবে পুলিশের অনুমান আত্মহত্যার জেরেই মৃত্যু হয়েছে তার। শুধুমাত্র সিনেমা নয় বেশ কিছু সিরিয়ালের প্রযোজনাও করেছিলেন পঙ্কজ দাস। প্রোডাকশন হাউসটি অভিজিৎ পানি নামক একজনের থেকে ভাড়া নেওয়া । পেশায় অভিজিৎ একজন জনসংযোগ কর্মী। এই দিন তিনিই প্রথম ঝুলন্ত দেহ দেখতে পায়। তারপর পুলিশে খবর দিলে গল্ফগ্রীন থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে । তারপর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। তারপরই পুলিশ যাবতীয় তদন্ত শুরু করেন এবং ময়নাতদন্তের জন্য দেহ পাঠায় ।
দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এই প্রযোজক (Pankaj Das ) । কারণ, পরিবারের থেকে আলাদা থাকতেন তিনি। এর আগেও নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন । তবে অভিজিৎ বাবু তাকে বুঝিয়ে অফিসে নিয়ে আসেন । তবে শেষ রক্ষা আর হলো না । তার এমন পরিণতির কারণ আত্মহত্যা নাকি অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন :Uunchai : প্রেক্ষাগৃহে মুক্তি পেলো অমিতাভ বচ্চন অভিনীত ছবি উঁচাই