হিন্দি সিনেমার কমেডি ধারার সিনেমাগুলির মধ্যে সবচেয়ে আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হলো হেরা ফেরি (Hera Pheri)। শ্যাম- রাজু-বাবুরাওয়ের ক্লাসিক ট্রায়ো সকলের পছন্দের। ২০২৩ সালে হেরা ফেরি (Hera Pheri) ফ্রাঞ্চাইজি তাদের তৃতীয় কিস্তির পুনর্গঠনের জন্য প্রস্তুত৷
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, ‘হেরা ফেরি ৩’-এ অক্ষয় কুমারের (Akshay Kumar) পরিবর্তে দেখা যাবে ফ্রেডি অভিনেতা কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। অক্ষয় কুমার (Akshay Kumar) স্ক্রিপ্টে স্পষ্টতা না থাকার কারণে এই ফ্র্যাঞ্চাইজি থেকে সরে এসেছেন বলে জানা গেছে। অক্ষয় ওয়েলকাম (Welcome) এবং আওয়ারা পাগল দিওয়ানার (Awara Pagal Deewana) সিক্যুয়েলও ছেড়ে দিয়েছেন। অভিনেতা পরেশ রাওয়াল টুইটার হ্যান্ডেলে নিশ্চিত করেছেন যে কার্তিককে হেরা ফেরি ৩-এ দেখা যাবে। যদিও ছবি নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু ইন্টারনেটে অভিনেতা পরেশ রাওয়ালকে (Paresh Rawal) ট্যাগ করে প্রশ্ন করেছেন এক কৌতূহলি অনুরাগী। তিনি অভিনেতার কাছ থেকে জানতে চেয়েছেন যে, ‘পরেশ রাওয়াল স্যর এটা কি সত্যি যে কার্তিক আরিয়ানকে দেখা যাবে ‘হেরা ফেরি ৩’-এ?’ নেটিজেনের প্রশ্নের উত্তরে অভিনেতা লিখেছেন, ‘হ্যাঁ। এটা সত্যি।’
পরেশ রাওয়ালের উত্তরের পরই নেট দুনিয়ায় ব্যঙ্গাত্মক মিমের বন্যা বয়ে গিয়েছে। বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের (Akshay Kumar) অনুরাগীরা ছবিতে তাকে ফেরত চেয়ে নানাবিধ পোস্ট করছেন।
হেরা ফেরি হলো একটি কমেডি চলচ্চিত্র। প্রিয়দর্শন পরিচালিত এবং এ জি নাদিয়াদওয়ালা প্রযোজিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেঠি (Suneil Shetty) এবং পরেশ রাওয়াল (Paresh Rawal)। এটি একটি বিশাল হিট ফিল্ম ছিল।
ভুল ভুলাইয়া ২-এর বক্স অফিস সাফল্যের পর কার্তিক আরিয়ানকে (Kartik Aayran) পরবর্তীতে ফিল্ম ফ্রেডি-তে দেখা যাবে। যা, ডিজনি + হটস্টারে ২রা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে৷ এছাড়াও কার্তিককে পরবর্তীতে কিয়ারা আডভানির (Kiara Advani) সাথে সত্য প্রেম কি কথা এবং কৃতি শ্যানন (Kriti Sanon) এর সঙ্গে শেহজাদা ছবিতে দেখা যাবে। সামনে আসন্ন প্রজেক্ট হিসেবে কার্তিকের আশিকি ৩ রয়েছে। তবে আশিকি ৩-এ তার বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করবেন তা এখনও সিনেমার নির্মাতারা প্রকাশ করেননি।