জনপ্রিয় টেলিভিশন দম্পতি দেবীনা ব্যানার্জী (Debina Bonnerjee) এবং তার স্বামী গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary) দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। আজ ১১ই নভেম্বর, শুক্রবার দেবীনা ব্যানার্জী (Debina Bonnerjee) তার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary) নবজাতকের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে খুশির খবরটি ঘোষণা করেছেন।
ইনস্টাগ্রামে গুরমিত, দেবিনার কপালে চুমু খাওয়ার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেবীনা একগুচ্ছ গোলাপী বেলুন ধরেছিলেন। কালো এবং সাদা ছবিতে গোলাপী রঙে লেখা, “ইটস আ গার্ল”। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করে গুরমিত লিখেছেন, “আমাদের শিশুকন্যাকে পৃথিবীতে স্বাগতম। আমরা আবার বাবা-মা হয়ে উঠছি বলে উচ্ছ্বসিত। এই সময়ে আমরা গোপনীয়তা চেয়ে নিচ্ছি যেহেতু আমাদের শিশুটি সময়ের চেয়ে শীঘ্রই পৃথিবীতে এসেছে। আশীর্বাদ করুন এবং আপনার অব্যাহত ভালবাসার বর্ষণ করুন।
গুরমিত তাদের দ্বিতীয় কন্যার জন্মের পরবর্তি সময়ের জন্য ব্যক্তিগত গোপনীয়তা চেয়ে নিয়েছেন যেহেতু নির্ধারিত সময়ের আগেই তাদের সন্তান ভূমিষ্ট হয়েছে। সাথে তাদের ভক্তদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। টেলিভিশন তারকা দম্পতির পোস্টে তাদের ভক্তরা এবং বন্ধুরা মন্তব্য বিভাগে এই সুখবরের প্রতিক্রিয়া জানিয়েছেন।
দেবীনা ব্যানার্জী (Debina Bonnerjee) এবং তার স্বামী গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary) ২০১১ সালে বিয়ে করেন। ২০০৮ টিভি শো রামায়ণের সেটে দুজনের প্রথম দেখা হয়। এই ধারাবাহিকে তারা রাম এবং সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের ৩ এপ্রিল প্রথম কন্যা সন্তান লিয়ানাকে স্বাগত জানান তারা। ইনস্টাগ্রামে তারা তাদের শিশুর আগমনের একটি ক্লিপ সহ পোস্ট করে লিখেছিলেন, “অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমরা আমাদের ‘বেবি গার্ল’কে এই পৃথিবীতে স্বাগত জানাই। ০৩.০৪.২০২২ আপনাদের সমস্ত ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন…Ranbir-Alia: সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া