করণ জোহর (Karan Johar ) কে নিয়ে বহু বারই হয়েছে বিতর্ক। সুশান্ত সিং এর মৃত্যুর পর নেপটিজম নিয়ে তাকে ঘিরে শুরু হয় বিতর্ক। তারপর তো রয়েছে নানা ঘটনা। বারবারই তাকে ট্রোল করা হয়। আর ট্রল করা হলেই তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। সুশান্ত সিং এর মৃত্যুর পর দুমাস টুইটার থেকে বিদায় নিয়েছিলেন।
আবারো সোমবার টুইট করে জানিয়েছেন তিনি (Karan Johar ) টুইটার থেকে বিদায় নিচ্ছেন। তিনি লিখেছেন, “শুধুমাত্র ইতিবাচক এনার্জির জন্য জীবনে জায়গা তৈরি করছি। আর সেটার লক্ষ্যে একটা পদক্ষেপ হলো এটা। বিদায় টুইটার।” হঠাৎ করে কেন টুইটার থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে এখনও দ্বন্দ্বে নেটিজেনরা । বিদায় লেখার পরও অনেকে বলেছেন কেউ তোমাকে মিস করবে না। অনেক মজার মিম শেয়ার হয়েছে ।
করনের (Karan Johar ) প্রযোজনা সংস্থার ধর্মা প্রোডাকশন দুদিন আগেই ৪২ বছর পূর্ণ করেছে। তার শেষ ছবি ব্রহ্মাস্ত্র বক্স অফিসে ভালো ফল করেছে কিন্তু তাও কেন হঠাৎ করে টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক তা বোঝা যাচ্ছেনা।