আন্দোলনকারী (SSC) চাকরি প্রার্থীদের সবারই চাকরির ব্যবস্থা করা হবে সুখবর শোনালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বঞ্চনার অভিযোগ তুলে প্রায় ৫৮০দিন আন্দোলন করছেন এসএসসি চাকরিপ্রার্থীরা।

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি জানান, যারা পথের ধারে বসে আন্দোলন করছেন, তাদের আর বেশি দিন আন্দোলন (SSC) করতে হবে না। খুব শীঘ্রই রাজ্য সরকার তাদের সকলের চাকরি ব্যবস্থা করবে।

তাদের শিক্ষাকতায় চাকরির সুযোগ মিলবে। মন্ত্রী বলেন, যারা গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছেন, তাঁদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।

রাজ্য সরকার খুব শীঘ্রই তাঁদের সবাইকে চাকরি দেবে। মন্ত্রীর এই বার্তায় কিছুটা হলেও স্বস্তিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

কুণাল ঘোষ বলেন, “সরকার জট খোলার সবরকম চেষ্টা করছে। একটা বিষয় যখন ঘটে সেটির ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়াকলাপও থাকতে পারে। কিন্তু মূল জট খোলার কাজটা রাজ্য সরকার করছে।

বিরোধীদের একাংশ চাইছে ধরনা মঞ্চগুলো চলুক। কারণ তাদের তো আর অন্য জায়গায় যাওয়ার নেই।

আমাদের পরিষ্কার কথা হচ্ছে যাঁরা চাকরি প্রার্থী, যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন তাঁদের যন্ত্রণা রাজ্য সরকার বোঝে।

যদি কোথাও কোনও ভুল হয়ে যায় সংশোধন হচ্ছে। কেউ দোষ করে থাকলে তারও তদন্ত এবং শাস্তি হচ্ছে।”

এরপরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী চান আগে নিয়োগটা হোক। ফলে সেইমতো শিক্ষামন্ত্রীকেও বলা হয়েছে। একটা জট খোলার চেষ্টা হচ্ছে।

এসএসসির ক্ষেত্রে তার বক্তব্য তারা আদালতকে জানিয়ে দিয়েছে। এই দু’টো পথ আছে, বলুন কোনটা করব, আমরা নিয়োগটা শুরু করতে চাই। বাকি প্রসেসটা চলছে।”