ফের একবার বড়ো পর্দায় ফিরছে ১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘অরণ্যের দিনরাত্রি’। গত ৭ই সেপ্টেম্বর বুধবার সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮ তম জন্মদিনে তাঁর উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে ছবি বানানোর কথা ঘোষণা করেছেন প্রামোদ ফিল্মস। এই ছবির পরিচালনা করবেন পরিচালক অরুণ রায়। অরুণ এর আগে ‘হীরালাল’, ‘আট বারো’-র মতো ছবি পরিচালনা করেছেন। এই ছবিতে অভিনয় করছেন জীতু কামাল, সোহিনী সরকার, কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী সহ আরও অনেকে।

প্রসঙ্গত অরুণ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করছেন গোপী ভগত। ছবির মিউজিক করছেন সৌম্য রীত, সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়।

অরুণ রায় পরিচালিত এই ছবিতে অসীমের ভূমিকায় দেখা যাবে জিতু কামালকে(Jeetu Kamal)।সম্প্রতি জিতু কামাল পরিচালক অনীক দত্তের ছবি ‘অপরাজিত’তে(Aparajito) সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্রে অভনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন সর্বত্র। আবারও তিনি একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এবার সৌমিত্রের চরিত্র বড়ো পর্দায় রিক্রিয়েট করবেন জিতু কামাল

সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’তে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, সমিত ভঞ্জ , রবি ঘোষ ও সিমি গেরোওয়ালের মতো বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের দেখেছি। সে ক্ষেত্রে এই ছবি থেকে দর্শকদের প্রত্যাশাও দ্বিগুণ থাকবে বলা বাহুল্য। (Jeetu Kamal)।

২০২৩-এর পুজোতেই আবার বড়পর্দায় ফিরছে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। তবে এখনও শুরু হয়নি এই ছবির শ্যুটিং। আগামী বছর ২০২৩ এর পুজোর সময় এই ছবি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

অরণ্যের দিনরাত্রি’ যে নির্মাতাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে আমরা সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অরণ্যের দিনরাত্রি’ এবং সিক্যুয়াল হিসেবে গৌতম ঘোষের ‘আবার অরণ্যে’ দেখেছি। সে ক্ষেত্রে অরুণ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র উপস্থাপনা দর্শরককে কতটা মুগ্ধ করবে তা দেখার বিষয় ।

আরও পড়ুন…TRP : এ সপ্তাহের সেরা পাঁচে কোন বাংলা টিভি সিরিয়াল