হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে প্রতি বারের মতো এ সপ্তাহেও একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগা সিরিযাল গুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু চমক দিয়ে দর্শকদের মনে জায়গা করার । এ সপ্তাহে রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান কিছুটা অদল বদল হয়েছে গত সপ্তাহের তুলোনায়।

বাংলা ধারাবাহিক নির্মাতারা অপেক্ষা করেন বৃহস্পতিবার দিনটির। কারণ সাধারণত সপ্তাহের এই দিনটি সিরিয়াল গুলির স্কোর রেটিং এর দিন। কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে, তা জানার উপায় টিআরপি (TRP)। সামনে এলো বাংলা ধারাবাহিকের (Bangla Serial) গত সপ্তাহের ফলাফল। দেখা যাক কোন ধারাবাহিক কত স্থানে রয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক এ সপ্তাহের সেরা পাঁচ বাংলা মেগা সিরিয়াল

১ প্রথম – গাঁটছড়া (৮.২)

২ দ্বিতীয় – গৌরী এলো (৮.০)

৩ তৃতীয় – আলতা ফড়িং (৭.৪)

৪ চতুর্থ – মিঠাই (৭.২)

৫ পঞ্চম – ধুলোকণা (৭.১)

এ  সপ্তাহে প্রথম স্থানে আবারও নিজের আসন দখল করেছেন ‘গাঁটছড়া। সিংহ রায় বাড়ির বউ-মেয়েদের নিয়ে ফ্যাশন শো থেকে খড়ির দুর্ধর্ষ প্ল্যান গল্পে নানা মোড়ই এই সপ্তাহে তাকে করে দিয়েছে সেরার সেরা। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৮.২।

আর দ্বিতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের টপার ‘গৌরী এল’। ওই ধারাবাহিকটি পেয়েছে ৮.০। যেখানে গত সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ছিল ৮.২।

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘আলতা ফড়িং’।

চতুর্থ স্থানে ৭ .২ পিছিয়ে এলো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই।

আগের সপ্তাহের থেকে বেশ খানিকটা নম্বর কমেছে তার। ৭.৭ থেকে হয়েছে ৭.৪।

পঞ্চম স্থানে উঠে এসেছে স্টার জলসা চ্যানেলেরই আরেকটি ধারাবাহিক ‘ধুলোকণা’। ওই ধারাবাহিকটি পেয়েছে ৭.১।

তবে টিআরপি- র লড়াই বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে প্রথম দশের মধ্যেও নেই কাল সে সেরা শিরোপা জয় করবেনা কে বলতে পারে?