বাঙালি যে খাদ্য রসিক এটা আর বলার দরকার নেই। কোন অনুষ্ঠান হোক বা বাড়িতে অতিথি এলে চিকেন রান্না যেন করতেই হবে।চিকেন ভালোবাসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। চিকেনের বিভিন্ন রেসিপি মধ্যে এটি এমন একটা রেসিপি যা খুব কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়।খেতে যেমন সুস্বাদু দেখতে ও তেমনি সুন্দর।চলুন জেনে নিন কিভাবে গ্রিলড চিকেন(Grilled chicken) বানাবেন

 

চিকেনের গায়ে প্রথমে সাদা ম্যারিনেশন মাখিয়ে নিন। প্রথমে একটা জায়গায় চিকেন এর লেগ পিস গুলো নিয়ে তাতে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টক দই, কন ফ্লাওয়ার, লেবুর রস, ১ টেবিল চামচ সাদা তেল আর সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ১ ঘন্টা মত রেখে দিতে হবে।

 

. তার পর একটা তাওয়ায় ৩ টেবিল চামচ সাদা তেল দিয়ে ওই মশলা মাখানো চিকেন লেগ পিস গুলো একটা একটা করে ওই তাওয়ায় অল্প তেলে ভালো করে শেকে নিতে হবে আর লক্ষ রাখতে হবে যাতে পুরে না যায়। তাহলেই তৈরি গ্রিল চিকেন(Grilled chicken)

 

Image source-google