প্রকাশিত হল থ্যাঙ্ক গড(Thank God) সিনেমার ট্রেলার। এটি একটি হিন্দি কমেডি ফিল্ম হতে চলেছে। ছবিটির প্রযোজনা করেছে টি-সিরিজ এবং মারুতি ইন্টারন্যাশনাল ।
ইন্দ্র কুমার- এর পরিচালিত এই সিনমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন(Ajay Devgan), সিদ্ধার্থ মালহোত্রা(Siddharth Malhotra), রাকুল প্রীত সিং(Rakul Preet Singh) এবং মাহিয়া স্বামী। এ বছরের 25 অক্টোবর দীপাবলির দিনটির সাথে মিল রেখে ছবি মুক্তির জন্য নির্ধারিত হয়েছে।
থ্যাঙ্ক গড'(Thank God) ছবিতে অজয় দেবগনকে(Ajay Devgan) দেখা যাবে চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করতে। পাশাপশি থাকবে সিদ্ধার্থ(Siddharth Malhotra) মলহোত্রা যিনি একজন সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতেই অভিনয় করছেন রকুল প্রীত সিংহ(Rakul Preet Singh)। এই প্রথম রুপোলি পর্দায় জুঁটি হিসেবে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা(Siddharth Malhotra) ও রাকুল প্রীত সিংহকে(Rakul Preet Singh) । এছাড়াও বলিউড সেনসেশন নোরা ফাতেহি-কে দেখা যাবে এই ছবিতে।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বলেন যে, ‘এটা একটা কমেডি ছবি। কিন্তু এই ছবিতে অনেক আবেগ জড়িয়ে রয়েছে। আমি শুধু দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় রয়েছি। এই ছবি সকলের হৃদয় ছুঁয়ে যাবে। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘ও মাই গড’-এর মতোই দর্শক এই ছবি মনে রাখবেন। আমি আশা করছি, এই ছবি দর্শকদের বিনোদন দেবে। সকলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।’
প্রসঙ্গত, ‘থ্যাঙ্ক গড’ ছবিটি পরিচালক ইন্দ্র কুমার এর আগে ‘মস্তি’, ‘দিল’, ‘রাজা’র মতো ছবি পরিচালনা করেছেন।
এই ছবির গানগুলোতে সুর দিয়েছেন তানিষ্ক বাগচি, রোচক কোহলি, আনন্দ রাজ আনন্দ এবং চামাথ সঙ্গীত। গানের কথা লিখেছেন মনোজ মুনতাশির, রশ্মি বিরাগ, সমীর, দুলান এআরএক্স এবং মেলো ডি। ছবির স্কোর করেছেন অমর মহিল।
এই ছবির জন্য শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানিকে তার বিখ্যাত গান মানিকে মাগে হিতের হিন্দি সংস্করণ গেয়েছেন।
আরও পড়ুন …Bipasha Basu : অভিনেত্রী বিপাশা বসুর বেবি শাওয়ার- এর কিছু ঝলক