বলিউড -এর স্টার দম্পতি করণ সিং গ্রোভার(Karan Singh Grover) এবং বিপাশা বসু(Bipasha Basu) শীঘ্রই বাবা মা হতে চলছেন। দুজনেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে প্রেগনেন্সির কথাটি তাদের ফ্যানদের সাথে শেয়ার করেন।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘Alone ‘ সিনেমার সেট থেকে প্রেম ও পরে বিয়ে। বিপাশা বসু(Bipasha Basu) আর করণ সিং গ্রোভার(Karan Singh Grover) একে অপরের সাথে ২০১৬তে গাঁটছড়া বাঁধেন। যদিও প্রথম দিকটায় বিপাশার পরিবার এই বিয়ের বিপক্ষে ছিলো। কিন্তু বিয়ের পরে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলি থেকে একে অপরকে নিয়ে নানা পোস্ট করেছেন, বিপাশার জন্মদিন পার্টি থেকে দুর্গা পুজোয় সিঁদুর খেলা সবকিছুই ভাগ করে নিয়েছেন ফ্যানদের সাথে।

প্রেঙ্গনেন্সির পরে এবার বিপাশা নিজের বেবি শাওয়ার- এর কিছু মুহূর্ত শেয়ার করলেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

অভিনেত্রী একদম বাঙালি মতে তার সাধের অনুষ্ঠানটি পালন করেছেন। যার মধ্যে ছিলেন অভিনেত্রীর পরিবারের অনেকে। বাঙ্গালী মতে আশীর্বাদ করা থেকে পছন্দের খাওয়ার কিছুই বাদ যায়নি সাধের অনুষ্ঠানে। একটি ছবিতে বিপাশাকে তার মা মমতা বসুর সাথে দেখা যায়, ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন তিনি তার মায়ের পদাঙ্ক অনুসরণ করতে চান ও তার মা- এর মত মা হতে চান। প্রেগনেন্সি নিয়ে পোস্টে বিপাশা লিখেছিলেন করণ সিং গ্রোভার তার যত্ন করেন ও খেয়াল রাখেন।

পরিবারের ঘনিষ্টদের সাথে তোলা ছবি গুলিতে, সুন্দর একটি গোলাপি রঙের শাড়িতে বিপাশার চোখে মুখে ফুটে উঠেছে প্রেগনেন্সি গ্লো।

অনুষ্ঠান থেকে বিপাশা বসুর সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন করণ সিং গ্রোভারও। সঙ্গে লেখা ছিল- ‘আমার মিষ্টি babies’।

 

আরও পড়ুন…Asha Bhonsle : জন্মদিনে ফিরে দেখা আশাজির সুরেলা জীবন