পুজোর আগেই শহরের সব জায়গায় ঝাঁ চকচকে রাস্তা চাইছে (KMC) পুরসভা। কোন রাস্তা কবে মেরামতি শেষ হবে!
আধিকারিকদের ডেডলাইন বেঁধে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।এই মুহুর্তে কলকাতায় বেশ কয়েকটি রাস্তা বেশ খারাপ হয়ে আছে তার মধ্যে
নোনাডাঙা রোড, আনন্দপুর রোড, ফর্টিস হাসপাতালের সামনের রাস্তা, ডায়মন্ড হারবার রোড, তারাতলা রোড, সন্তোষপুর মেন রোড সহ বেশ কয়েকটি রাস্তা নিয়ে চিন্তিত পুরসভা।
তাই পুজোর আগেই এই সব রাস্তা গুলিকে সারিয়ে তুলতে চাইছে পুর দফতর।কলকাতা পুলিশের দেওয়া তালিকার কোন কোন রাস্তা সংস্কার
হয়েছে তার বিস্তারিত রিপোর্ট চান ফিরহাদ। এই গুলি সহ বাকি সব রাস্তা ২০ সেপ্টেম্বরের মধ্যে মেরামতের নির্দেশ দেন তিনি।
এছাড়াও রাস্তা মেরামত করতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার (KMC)। শহর জুড়ে কাজ করবে পট হোল রিপেয়ারিং ভ্যান।
উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতায় থাকবে একটি করে রিপেয়ারিং ভ্যান। Show to your mayor নম্বর (৮৩৩৫৯৯৯১১১)-এ ফোন করলেই পৌঁছে যাবে ভ্যান।