ভোট পরবর্তী হিংসা মামলা থেকে অব্যাহতি পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ আদালত তাঁকে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ঘোষণা করল।
তাঁর আইনজীবী জানিয়েছেন, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় অনুব্রত-সহ মোট ১০ জন বেকসুর খালাস করে দিল।
এই মুহূর্তে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গরু পাচার মামলায় অভিযুক্ত সন্দেহে আসানসোল জেলে বন্দি।
আজই তাঁকে বিধাননগরের আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাবের
পর অনুব্রতর বিরুদ্ধে যথাযথ তথ্য মেলেনি বলে জানান তাঁর আইনজীবী। সেই তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হল।