ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II )মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী মোদী ট্যুইটারে লিখেছেন, “মহামহিম মহারানী দ্বিতীয়

এলিজাবেথ আমাদের সময়ের একজন অকুতোভয় হিসেবে স্মরণ করা হবে। তিনি তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব দিয়েছেন।”

প্রধানমন্ত্রী ট্যুইটে আরও লেখেন, “তিনি জনজীবনে মহিমা ও শালীনতার পরিচয় দিয়েছেন।

তাঁর মৃত্যুতে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার এবং ব্রিটেনের জনগণের প্রতি আমার সমবেদনা।”

রানির সঙ্গে ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি আরও লিখেছেন, “২০১৫ এবং ২০১৮ সালে আমার যুক্তরাজ্য সফরের সময়, রানি দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II ) সাথে আমার স্মরণীয় বৈঠক ছিল।

আমি তার উষ্ণতা এবং দয়া প্রবণতা কখনই ভুলব না। একটি বৈঠকের সময় তিনি আমাকে সেই রুমালটি দেখিয়েছিলেন, যা মহাত্মা গান্ধী তাঁকে তাঁর বিয়েতে উপহার দিয়েছিলেন।”