কোটি কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো(Vivo)। এমনটাই অভিযোগ উঠেছে ভিভোর দিকে। জানা যাচ্ছে ভারতে ব্যবসা করে তাদের যতটা লাভ হচ্ছে তার ৫০ শতাংশই চীনকে পাঠিয়ে দিচ্ছে এই সংস্থা। এই নামী ফোন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে এহেন আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় তদন্তে নামল ইডি।
জানা যাচ্ছে দেশের ৪৮ টি জায়গায় তদন্ত চালিয়েছে ইডি। এমনকি ভিভোর(Vivo) সাথে যুক্ত থাকা বিভিন্ন কোম্পানির দপ্তরেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিনা এই সংস্থার ১১৯ টি ব্যাংক অ্যাকাউন্টের ওপর তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে ইডি।
ভিভোর(Vivo) বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভারতে ব্যবসা করে তাদের যা লাভ হচ্ছে তা কর ফাঁকি দিয়ে লাভের ৬২,৪৭৬ কোটি টাকা তারা গোপনে পাঠিয়ে দিচ্ছে চিনে। এই অভিযোগের তীর ওঠার সাথে সাথে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে ইডি।
সূত্রের খবর আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় যে মামলা দায়ের করা হয়েছে তার ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে তদন্ত শুরু হওয়ার পর ভিভোর দুই শীর্ষ অধিকর্তা ঝেনশেং উ এবং ঝাং জি দেশ ছেড়ে পালিয়েছেন।
চলতি বছরের গত এপ্রিল মাসে এই চিনা ফোন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। ভিভোর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে ভিভোর বিরুদ্ধে হওয়া তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে চীন। চীনের দাবি ভিভো চিনা সংস্থা হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত পক্ষপাতদুষ্ট হতে পারে। এই বিষয়ে চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজন জানিয়েছেন, ”