সম্প্রতি প্রকাশিত হয়েছে বিরাট পারভমের (Virata Parvam) ট্রেলার , যেখানে সাই পল্লবীর উপস্থিতি দেখা যাচ্ছে। সেইসাথে কিছু দৃশ্যে তার তীব্র অভিনয় এর চিত্র ও ফুটে উঠেছে ।

আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে, রানা দাগ্গুবতী এবং সাই পল্লবী অভিনীত বিরাট পারভম শীঘ্রই মুক্তি পেতে চলেছে। রবিবার মুক্তি পাওয়া ট্রেলারটি এই বিপ্লবী যুদ্ধ চলচ্চিত্রটির প্রতি অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছে।

বিরাট পারভমের (Virata Parvam) ট্রেলারে দাবি করা হয়েছে যে ছবিটি ১৯৯০ এর দশকের সত্য ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং তেলেঙ্গানা নকশাল আন্দোলনের পটভূমিতে একটি তীব্র প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরী । ৩ মিনিটের ভিডিওটি সাই পল্লবী অভিনীত ভেনেলার ​​সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়ে শুরু হয়।

রানা একটি নকশাল গোষ্ঠীর অংশ যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে। দলটি নির্যাতিত গ্রামবাসীদের পক্ষে দাঁড়ায় যারা রাজনীতির নিষ্ঠুরতার দ্বারা ভারাক্রান্ত। পরিচালক (Virata Parvam) ভেনু উদুগুলা খুব সূক্ষ্মভাবে একটি সামাজিক মন্তব্য করেছেন, কারণ তিনি ছবিতে প্রেম এবং রাজনীতি উভয়ই একত্রিত করেছেন।

সিনেমাটি ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন :Samantha Ruth Prabhu: বিজ্ঞাপনে রণবীর সিংয়ের সাথে কাজ করলেন অভিনেত্রী