কলকাতা লিগের সুপার সিক্সে জায়গা করে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার ক্যালকাটা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে পরের পর্বের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ শিবির। এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট, কিন্তু জয় নিয়েই মাঠ ছাড়ল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। মাত্র তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মনোতোষ মাঝি। তন্ময় দাসের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ইস্টবেঙ্গল। ৩৬ মিনিটে কাস্টমসের মনোরঞ্জন সিংহ বক্সের মধ্যে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। তাঁর ভুলের সুযোগ নিয়ে আকাশ হেমব্রম ফাঁকা গোলে বল পাঠিয়ে দেন। পরে লাল কার্ডও দেখতে হয় মনোরঞ্জনকে।

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ৯ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ২৩। একই গ্রুপ থেকে ভবানীপুর ও মোহনবাগানও ইতিমধ্যেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে।

গ্রুপ পর্বে এখনও ইস্টবেঙ্গলের (East Bengal) তিনটি ম্যাচ বাকি। তার মধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত ডার্বিও। ফলে পরের পর্বের আগে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে লাল-হলুদের সামনে।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বাচ্চাদের মন জয় করে নিন রেস্তরাঁর মতো কন্টিনেন্টাল পদ বানিয়ে 

Image source-Google

By Torsha