শুরু হয়েছে নতুন বছর তাই এখনই উৎসব শেষ নয়। আর বাঙালির তো লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ। তাই বছরের শুরুতে মিষ্টি বানিয়ে নিন রাঙা আলু দিয়ে। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)। রেসিপিটি (Recipe) যেমন সুস্বাদু, তেমনই চটজলদি বানিয়ে ফেলা যায়। আর দেরি না করে দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি।

রাঙা আলুর দুধ পুলি

সেদ্ধ রাঙা আলু দিয়ে তৈরি করা মণ্ড বা ডো-এর মধ্যে নারকেলের পুর ভরে নিন। তার পরে তা ঘন দুধে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রাঙা আলুর দুধ পুলি। পিঠেও খাওয়া হবে আবার ওজনও রাখা যাবে নিয়ন্ত্রণে।

গোকুল পিঠে

রাঙা আলু সেদ্ধ করে মেখে নিয়ে তার মধ্যে ক্ষীরের পুর দিয়ে চ্যাপ্টা করে গড়ে তেলে ভেজে নিলেই তৈরি হবে গোকুল পিঠে। এর পর এগুলোকে হালকা রসে ডুবিয়ে রাখতে পারেন অথবা উপরে নতুন গুড় ছড়িয়েও পরিবেশন করতে পারেন। মুচমুচে এবং রসালো স্বাদের পিঠে ভালই লাগবে খেতে।

রাঙা আলুর হালুয়া

রাঙা আলু কুরিয়ে নিয়ে তাতে ঘি, এলাচ এবং দুধ দিয়ে রাঙা আলুর হালুয়াও তৈরি করতে পারেন। এটি বানানো যেমন সহজ তেমনই পুষ্টিগুণে ভরপুর। উপর থেকে কাজু ও কিসমিস ছড়িয়ে দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে।

আরও পড়ুন: Recipe: বছরের শুরুতে বানিয়ে নিন চন্দনকাঠ পিঠে

Image source-Google

By Torsha