বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন পনির কোফতা।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

উপকরণ:

 

উপকরণ: সর্ষের তেল, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, স্বাদমতো নুন, এক ইঞ্চি আদার টুকরো,

চার থেকে পাঁচ কোয়া রসুন, আট থেকে দশটা কাজু এবং দুই চামচ মগজ দানা, পনির, দুটো সেদ্ধ আলু,

ভাঙা কয়েকটা কাজু, মৌরি, এলাচ গুঁড়ো, আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন,

কসুরি মেথি, দুই চামচ কর্ন ফ্লাওয়ার, আদা-রসুন বাটা, নারকেল গুঁড়ো, ব্রেড ক্রাম্বস।

 

প্রণালি:

প্রথমে প্যানে সামান্য তেল দিয়ে মশলা তৈরির প্রস্তুতি নিন। কাটা পেঁয়াজ দিন এবং সঙ্গে টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর এতে আদা, রসুন, কাজু একসঙ্গে দিয়ে দিন। এর সাথে কাজু এবং এক চামচ মগজ দানা দিয়ে রান্না করুন। স্বাদমতো নুন দিয়ে দুই মিনিট রান্না হতে দিন। তারপর আধা কাপ জল দিয়ে রান্না করুন। এটি কিছুটা রান্না হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার কোফতা তৈরির প্রস্তুতি নিন।

এর জন্য পনির গ্রেট করে নিন। সঙ্গে সেদ্ধ আলুও গ্রেট করে চটকে নিন। পাঁচ-দশটা কাজু দুই থেকে তিন টুকরো করে দিন। এর সাথে মৌরি থেঁতো করে দিন এবং এলাচ গুঁড়ো মেশান। আমচুর, লঙ্কা গুঁড়ো দিন। এরপর কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস এবং শুকনো নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গোল আকার দিয়ে গরম তেলে ভেজে তুলে নিন। পেঁয়াজ, রসুনের মশলাটি গ্রাইন্ডার জারে পিষে রাখুন।

প্যানে এক থেকে দেড় চামচ দেশি ঘি দিন। এবং তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কসুরি মেথি দিন। সামান্য জল দিন যাতে মশলা পুড়ে না যায়। এবার এটি কয়েক সেকেন্ড রান্না করুন। এরপর বাটা গ্রেভি দিয়ে কষান এবং যখন তেল ছাড়তে শুরু করবে, তখন জল দিয়ে গ্রেভি আপনার পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা করে নিন।

কোফতা দিয়ে দুই মিনিট রান্না করুন। ব্যাস, তৈরি আপনার সুস্বাদু পনিরের কোফতার তরকারি। এটি রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

 

আরো পড়ুন: Recipe: শীতে ঘরে বানিয়ে নিন চমৎকার দুধ-বড়া পিঠা

Image source-Google

By Torsha