এক সময় দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় দম্পতি ছিলেন **সামান্থা রুথ প্রভু** ও **নাগ চৈতন্য**। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়েছিল রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু চার বছরের মধ্যেই সেই সম্পর্কের ইতি টানেন দু’জনেই। এরপর থেকেই শুরু হয় নানান জল্পনা— কে কার জীবনে এসেছে নতুন করে? এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন সামান্থা ও নাগ দু’জনেই।
সম্প্রতি জানা গিয়েছে, সামান্থা নিজের জীবনের নতুন মানুষকে খুঁজে পেয়েছেন। তাঁর সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে বিভিন্ন জায়গায়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁরা একসঙ্গে থাকছেনও। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ সামান্থা। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে অবশেষে তিনি জীবনে এগিয়ে যেতে প্রস্তুত।
অন্য দিকে, নাগ চৈতন্যও এখন সুখে আছেন দ্বিতীয় স্ত্রী **শোভিতা ধুলিপালা**-র সঙ্গে। তবে তাঁদের সম্পর্কও মাঝেমধ্যে বিতর্কে জড়ায়। কারণ, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পুরনো স্ত্রী সামান্থাকে নিয়ে নাগকে নানা মন্তব্য শুনতে হয়। এর মাঝেই শোভিতাকে নিয়ে আবেগঘন কথা বললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগ বলেন, “**শোভিতাকে ছাড়া আমি বাঁচব না। ও-ই আমার সবচেয়ে বড় শক্তি।**’’ তাঁর এই মন্তব্যে নেটদুনিয়া জুড়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, এটা সামান্থাকে উদ্দেশ্য করেই বলা।
তবে নাগ জানিয়েছেন, ‘থান্ডেল’ ছবির সাফল্যের সময় স্ত্রী রেগে গিয়েছিলেন তাঁর ওপর। কারণ, ছবির এক গানে নায়িকা চরিত্রের নাম রাখা হয়েছিল **‘বুজ্জি থালি’**— যা নাকি নাগ ভালোবেসে শোভিতাকে ডাকেন। এ নিয়েই নাকি শুরু হয় তাঁদের মনোমালিন্য। অভিনেতা বলেন, “তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে বেশ কিছুদিন আমার সঙ্গে কথাই বলেননি।”
বিচ্ছেদের পর থেকেই শোভিতাকে ঘিরে নানা সমালোচনা, এমনকি কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। অনেকেই মনে করেন, সামান্থা-নাগের বিবাহবিচ্ছেদের নেপথ্যে তিনিই দায়ী। তবে এ নিয়ে কখনও মুখ খোলেননি শোভিতা। বরং প্রতিটি কঠিন মুহূর্তে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন নাগ চৈতন্য।
এদিকে সামান্থা আপাতত মন দিয়েছেন নিজের কাজে। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ এবং দক্ষিণী সিনেমায় একের পর এক চরিত্রে নিজেকে নতুন করে খুঁজে নিচ্ছেন তিনি।
আরও পড়ুন:Manas Bhunia: গাফিলতির বিরুদ্ধে কড়া বার্তা, সেচ দপ্তরের বৈঠকে ক্ষুব্ধ মানস ভুঁইয়া
Image source-Google