এক ঐতিহাসিক দিন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্বোধনে খুলে গেল বহু প্রতীক্ষিত তিনটি নতুন মেট্রো রুট (Kolkata Metro)। আজ থেকেই শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রোতে চড়তে পারবেন যাত্রীরা, আর সোমবার থেকে চালু হবে:

নোয়াপাড়া ↔ বিমানবন্দর (জয় হিন্দ)

বেলেঘাটা (রুবি মোড়) ↔ হেমন্ত মুখোপাধ্যায়

এগুলো চালু হলে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনো হবে অনেক দ্রুত, যানজটে না জড়িয়ে এক নিঃশ্বাসে গন্তব্যে পৌঁছনো যাবে মেট্রোয়।

কিন্তু প্রশ্ন হল — বিমানবন্দর থেকে যাত্রা শুরু করলে কোথায় কত ভাড়া?

নিচে রইল ভাড়ার তালিকা 👇

| গন্তব্য স্টেশন | ভাড়া (টাকা) |

| ———————————————– | ————- |

| যশোর রোড | ৫ টাকা |

| দমদম ক্যান্টনমেন্ট | ১০ টাকা |

| নোয়াপাড়া | ২০ টাকা |

| বরানগর / দক্ষিণেশ্বর / দমদম / বেলগাছিয়া | ৩০ টাকা |

| শ্যামবাজার / গিরিশ পার্ক / এমজি রোড / সেন্ট্রাল | ৩৫ টাকা |

| চাঁদনি চক → রবীন্দ্র সরোবর (সব কয়টি স্টেশন) | ৪০ টাকা |

| নেতাজি / শহিদ ক্ষুদিরাম / কবি সুভাষ | ৪৫ টাকা |

| শিয়ালদহ / হাওড়া ময়দান | ৫০ টাকা |

| সেক্টর ফাইভ | ৭০ টাকা |

অন্যদিকে, হাওড়া ↔ সেক্টর ফাইভ মেট্রো চালু হওয়ায় হাওড়া থেকে সল্টলেক সিটি সেন্টার, করুণাময়ী বা সেক্টর ফাইভ যেতে লাগবে মাত্র ৩০ টাকা।

 

আরও পড়ুন: SSC: এসএসসি নিয়োগে ধাক্কা সরকারের, পরীক্ষা পিছোতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে

By Sk Rahul

Senior Editor of Newz24hours