বিয়ের সময় থেকেই কোনো অনুষ্ঠানেই দেখা মেলেনি দুই ভাইয়ের। কিছুদিন আগেই জামাই জ়াহির ইকবালের জন্মদিন উদ্‌যাপন করলেন শত্রুঘ্ন সিন্‌হা (Shatrughan Sinha)। কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন দুই ছেলে লব ও কুশ সিন্‌হা। শোনা গেছিল ভিন্ন ধর্মে বিয়ে করেছেন বোন, আর তাতে মত নেই দুই ভাইয়ের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন (Shatrughan Sinha) বলেন ছেলেদের সমস্যা তিনি বোঝেন, কিন্তু তা স্বত্তেও মেয়ের হাত ছাড়েননি তিনি। শত্রুঘ্ন এ-ও বলেন, ‘‘আজ আমার বয়স যদি কম হত, তবে আমিও ওদের মতো আচরণ করতাম। কিন্তু আমার বয়স ও অভিজ্ঞতার কারণে আমার আচরণ আজ অন্য রকম।’’ তিনি বলেন, ‘‘ আমি আসলে ওদের দোষ দিই না। ওদের প্রতিক্রিয়াটা আসলে সংস্কৃতিগত মতপার্থক্যের কারণে।’’

এক অনুষ্ঠানে সপরিবার উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা।সেখানে তার মা পুনম বলেন, “আমার মা বলতেন, তাঁকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন এক জনকে বিয়ে করল, যাকে ও-ই বেশি ভালবাসে।”

মায়ের কথা শুনে সোনাক্ষী সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এটা নিয়ে তর্ক হতে পারে। জ়াহির মনে করে, ও আমাকে বেশি ভালবাসে। আবার আমি মনে করি, আমি জ়াহিরকে বেশি ভালবাসি। কোন সত্যকে মান্যতা দেওয়া হবে, সেটা ভাবার বিষয়।”

আরও পড়ুন: Nilanjana Sharma: মেয়েদের সাথে ছবি পোস্ট করে কি লিখলেন নীলাঞ্জনা?

Image source-Google

By Torsha