কিছু বছর আগে বিখ্যাত প্রয়াত গায়ক কেকের নামে উল্টোপাল্টা কথা বলে শিরোনামে এসেছিলেন বাংলার অন্যতম গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। প্রচুর পরিমাণে সেই সময় ট্রোলড হয়েছিলেন তিনি। এবার শ্রেয়া ঘোষালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন গায়ক। বললেন শ্রেয়া ঘোষালের বাংলা উচ্চারণ নাকি খুবই খারাপ ছিল একটা সময়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে শ্রেয়া ঘোষালকে কি প্রশ্ন করবেন জিজ্ঞাস করলে রূপঙ্কর (Rupankar Bagchi) বলেন, ‘ শ্রেয়াকে আমি অনেক প্রশ্নই করতে পারি। শ্রেয়া যখন শ্রেয়া হয়নি, নাম করেনি তখন ও আমার সঙ্গে অনেক কাজ করেছে, বাংলায়। আমার সুরে অনেক গান গেয়েছে। তো শ্রেয়াকে প্রশ্ন করব যে কেমন লাগে এখন? ও ভালো বাংলা বলতে পারত না। একদমই ভালো বাংলা বলতে পারত না। ও তো কলকাতার বাঙালি নয়। প্রবাসী। ওর বাবা কলকাতায় থাকতেন। কিন্তু ও বড় হয়েছে বাইরে। সুতরাং ওর বাংলা উচ্চারণে সমস্যা ছিল। এখন হিন্দি গান তো ভালো গায়ই, বাংলা গানও দারুণ গায়। ভাষাটাকে দারুণ ভাবে রপ্ত করেছে। এটা ওর একটা বড় অ্যাচিভমেন্ট। কীভাবে ও এটা করল সেটা জানতে চাইব।’

এক ব্যক্তি এই পোস্টে লেখেন, ‘আপনার ঠিক কী হয়েছে বলুন তো? এত ফালতু বকছেন কেন আজকাল?’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এত হিংসা কোথায় রাখেন?’ তৃতীয় ব্যক্তি গায়কের একদা বলা ‘হু ইজ কেকে ম্যান’ কথাকে অনুকরণ করে লেখেন, ‘এটা কে? কে এটা?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘শ্রেয়া প্রথম থেকেই নামকরা ছিল। ওর নাম করে নিজে বিখ্যাত হতে চাইবেন না প্লিজ।’

আরও পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন সব্জি দিয়ে চিকেন

Image source-Google

By Torsha