বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ডিমের পাতুরি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৬টি দেশি মুরগির ডিম

২টি মাঝারি মাপের আলু

১টি পেয়াঁজ

৫-৬ কোয়া রসুন

২ টেবিল চামচ জিরে, ধনে, লঙ্কা বাটা

পরিমাণ মতো সর্ষের তেল

স্বাদ মতো নুন, চিনি

১ চা চামচ হলুদ

২টি কলাপাতা

পদ্ধতি:

ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিন। আলু ঝিরিঝিরি করে কেটে সামান্য নুন, হলুদ মাখিয়ে রাখুন। একটি বড় পাত্রে পেয়াঁজ কুচি, নুন আর বাকি মশলা দিয়ে খুব ভাল করে মেখে নিন। মিশ্রণে পরিমাণ মতো সর্ষের তেল মেখে নিন। এ বার একটি একটি কড়াইতে দুই পরত কলাপাতা বিছিয়ে সর্ষের তেল মাখিয়ে নিন। এ বার ডিমের টুকরো হাতে নিয়ে মশলা মাখিয়ে, ডিমের কাটা দিক কলাপাতার দিকে রেখে গোল করে ধার বরাবর সাজিয়ে দিন। মধ্যেখানে বেশ খানিকটা জায়গা রাখুন। বেঁচে যাওয়া মশলায় আলু দিয়ে ভাল করে মেখে ডিমের উপরে ছড়িয়ে দিন। উপরে আরও একটি কলাপাতা ঢেকে উল্টে দিন। ঢাকা বন্ধ করে কম আঁচে রান্না করুন যত ক্ষণ না আলু সেদ্ধ হয়ে জল শুকিয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন: Raharhat Gopalpur:স্বর্গীয় সঞ্জীব দাসের স্মরণে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

Image source-Google

By Torsha