বিবাহিত জীবনে ইতি টানার সাথে সাথেই খবর আসে নাকি সোহম মজুমদারের সাথে সম্পর্কে জড়ান শোলাঙ্কি রায়। তবে একেবারেই এই বিষয় দুজনের কেউই পাত্তা দেননি। উল্টে সবসময়ই একে অপরকে বন্ধু বলে দাবি করেছেন তারা।
তবে সোহমের (Soham Majumder) জন্মদিনে দুজনের একটা ছবি শেয়ার করলেন শোলাঙ্কি। দুজনের চোখে সানগ্লাস। নীল রঙের টপ পরেছেন অভিনেত্রী। আর সোহমের গায়ে মাস্টার্ড রঙের টিশার্ট। আর ক্যাপশনে লিখলেন, ‘এই দিনটা বারবার ফিরে আসুক। এভাবেই সবচেয়ে বোকা, মূর্খ এবং দয়ালু ব্যক্তি থেকে যাও এবং নিজের ভিতরে থাকা শিশুটিকে কখনোই বড় হতে দিও না!’
এরপরই ডাকলেন সেই বিশেষ নামে। আর সেটা হল ‘পিসেমশাই’। শোলাঙ্কি ক্যাপশনের দ্বিতীয়ভাগে লিখেছেন, ‘তুমি যে কতটা পিসেমশাই, সেটা আর নাই বা বললাম জন্মদিনে। এই দিনটি এবং আগামী বছরের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা!’
দুজনের প্রেম নিয়ে টলি পাড়ায় চর্চার শেষ নেই। তবে দুজনেই এসবে বেশি পাত্তা দেননা। শোলাঙ্কির সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা সোহম (Soham Majumder) জানিয়েছিলেন, ‘আমি জানি, আমি একজন পাবলিক ফিগার, তাই আমি এগুলো আটকাতে পারব না। মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থাকবেই। সেটা নিয়ে আমি বেশি কথা বলতে পারব না, তবে আমি এই ব্যাপারগুলো নিয়ে পাত্তা না দিতেই জবাব দিতে চাই।’
ডিভোর্সের কারণ হিসেবে শোলাঙ্কির থেকে জবাব এসেছিল, ‘অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তাঁরা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক চয়েসটা নয়। সেটাই আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে।’
আরো পড়ুন:Malda:বিধ্বংসী আগুনে ভস্মীভূত এক বৃদ্ধার ঘর!ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদহে
Image source-Google